
আজ ২০ নভেম্বর ২০২১ (শনিবার) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্ত্বে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার সকল বিট অফিসার ও দায়িত্বপ্রাপ্ত জেলা বিশেষ শাখার অফিসারবৃন্দের সহিত বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাননীয় পুলিশ সুপার উভয় থানার প্রত্যেক বিট অফিসার ও ডিএসবি কর্মকর্তার থেকে সকল ত্রুটিপূর্ণ বিষয়সমূহে অবগত হয়ে তাৎক্ষণিক উক্ত বিষয়সমূহে সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করেন। কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানান।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
