শিরোনাম
গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে টঙ্গীতে রান্না করার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু যমুনা গ্রুপে কর্মী নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সম্পন্ন করলেন সমৃদ্ধি হালদার বাংলাদেশ সোসাইটি নির্বাচন: ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের বিতর্ক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> মতলব >> সারাদেশ
  • ‘আমি বিদ্রোহী নই, আমি জনগণের প্রার্থী’         …..কামরুজ্জামান মোল্লা
  • ‘আমি বিদ্রোহী নই, আমি জনগণের প্রার্থী’         …..কামরুজ্জামান মোল্লা

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান মোল্লা বলেন, আমি বিদ্রোহী নই আমি জনগণের প্রার্থী। ইউনিয়ন বাসীর ভালোবাসা ও আস্থার কারণেই আমি প্রার্থী হয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিয়ন বাসীর ভাগ্য উন্নয়নের জন্যই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

    তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসি বলেই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি। আমি বিশ্বাস করি আমার মনোনয়নের বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ভুল বার্তা পাঠানো হয়েছে। কিন্তু আমি জনগণের পাশে থাকতে চাই, তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। আর সেই লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।

    চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মোল্লা জানান, বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে নিজের সাধ্যমত ইউনিয়ন বাসিকে সহযোগিতা করেছি। এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান, খাদ্য সহায়তা এবং এলাকায় থেকে ইউনিয়ন বাসীর পাশে দাঁড়িয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা এবং সহমর্মিতা দেখিয়েছি। আমি জনগণের প্রার্থী। জনগণের প্রার্থী বলেই প্রকাশ্যে এবং বিভিন্ন মিছিলে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকি প্রদান করা হচ্ছে। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা থাকলে এসব হুমকি ও হুংকার ইউনিয়ন বাসীর পদতলে পরে পিষ্ট হয়ে যাবে।

    আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়নে প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে ইউনিয়নের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ইনশাল্লাহ আমার জয় সুনিশ্চিত।

    আরও পড়ুন

    পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,