
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভাস্থ ঢাকিরগাঁও বারীনগরে অবস্থিত অত্যাধুনিক ক্যাডেট মানের শিক্ষাপ্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ডিসেম্বর জাঁকজমক পরিবেশে বিপুল শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষা একাডেমিক ক্যাম্পাসে সম্পন্ন হয়। পরীক্ষার পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে কেএফটি কলেজিয়েট স্কুলের ক্যাম্পাস, শ্রেণীকক্ষে পাঠদান সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য দেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কর্নেল (অবঃ) বাবর মোঃ সেলিম ও উপদেষ্টা মোঃ জাকির হোসেন কামাল।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র ও স্কুলের চেয়ারম্যান আওলাদ হোসেন লিটনসহ শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
