
মিজানুর রহমান, মতলব প্রতিনিধি:
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭২) এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার পয়ালী গ্রামের ১৪৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নামাজে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ফাহমিদা হক, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মফিজ মিয়া, নারায়নপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকারসহ ধর্মপ্রাণ মুসলমান জানাজায় উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত থাকার পর বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তিনি নিজ বাড়িতে শেষ-নিঃশ্বাস ত্যাগ করেণ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭২ বছর এবং মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ৪ মেয়ে ৪ ছেলে সহ অসংখ্য আত্মীস্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সর্বশেষ এলাকার মানুষদের কাছে ভালো মানুষ হিসেবে পরিচি ছিলেন। অবশেষে এলাকার ও দেশের মানুষের ভালোবাসা নিয়ে চিরবিদায় নিলেন তিনি।
