
শিমুল হোসেন স্টাফ রিপোর্টারঃ
কালিগঞ্জ উপজেলায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারই শিক্ষাক্ষেত্রে কুফল ডেকে আনছে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য কবিতা আবৃতি বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য-সংস্কৃতি উপযোগিতার আয়োজন করতে সকলকে এগিয়ে আসতে হবে।
মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ জানুয়ারি সকাল ১১টায় মৌতলা বিদ্যালয়ের হলরুমে তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারই শিক্ষাক্ষেত্রে কুফল ডেকে আনছে।
এ বিষয়ের পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ও বিষয় এর বিপক্ষে অংশগ্রহণ করেন সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট বাচিকশিল্পী সাহিত্য বি চৌধুরী।
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারুল ইসলাম, বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল আলমগীর ইকবাল,
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি র- সভাপতি আশেক মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেন,
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সারাদেশ ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ব্যুরো প্রধান।
উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাহিত্য বি চৌধুরী, শারমিন আহমেদ (এশা) প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন নিবিড় মেহেদী শুভ, বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ও রানারআপ হয় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়।
