
মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্গত ইক্বরা হিফজুল কুরআন মডেল একাডেমির উদ্যোগে বই বিতরণ ও দোয়া অনুষ্ঠান আজ ৫ জানুয়ারি সকাল ১১টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক খালিদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আশরাফুজ্জামান বাবু, লিটল স্কলার্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন, পরিচালক আমির হোসেন খান, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক রোমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির অভিভাবক মোঃ মাহবুবুর রহমান।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক খালিদ সাইফুল্লাহ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ক্যাপশন ঃ মতলবে ইক্বরা হিফজুল কুরআন মডেল একাযেমির বই বিতরণ করছেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
