
সমির ভট্টাচার্য্যঃ
মতলব পৌরসভার দশপাড়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দির ও মহা শ্মশান কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
গত ৮ জানুয়ারি শনিবার দশপাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দির ও শ্রী শ্রী শিব ঠাকুর মন্দির প্রাঙ্গনে যদু ভূষন দাসের সভাপতিত্বে ও ঘনশ্যাম চন্দ্র বিশ্বাসের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে দশপাড়া পৌর মহা শ্মশান কমিটির গঠন করা হয় ।
উক্ত কমিটিতে সভাপতি পদে যদু ভূষন দাস ও সাধারণ সম্পাদক পদে পিতোষ সাহা এবং যুগ্ন সাধারণ-সম্পাদক পদে ঘনশ্যাম চন্দ্র বিশ্বাসকে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাবেক সাধারন সম্পাদক ভবতোষ সাহা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, মতলব জগন্নাথ দেব মন্দির জন্মাষ্টমী কমিটির সভাপতি তাপস সাহা,সাধারণ সম্পাদক সুখরজ্ঞন দাস, অমৃত লাল বিশ্বাষ, কাজল কুমার দে, জয়দেব মাষ্টার, নিমাই ঘোষ, সুদর্শন দাস, অজয় সাহা, সাগর দাস, বলাই সাহা, দিলিপ দাস, বলাই চন্দ্র দাস, মানিক দাস, রিপন সাহা, রাজিব সাহাসহ ভক্ত বৃন্দরা ।
