শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রাব্বির আনন্দ শোভাযাত্রা >> Dhonagoda Barta 
  • মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রাব্বির আনন্দ শোভাযাত্রা >> Dhonagoda Barta 

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধি : মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মতলব পৌর ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রাব্বীর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি ও সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানকে অভিনন্দন জানিয়ে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

     

    শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় মতলব দক্ষিণ উপজেলা সদরের পূর্ব কলাদী থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রাব্বির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মতলব সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন মতলব পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান পারভেজ। পরে মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রাব্বি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সভাটি সমাপ্তি করেন।

     

    সাধারণ সম্পাদক পদপ্রার্থী মতলব পৌর ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে শীঘ্রই নতুন কমিটি গঠন করার প্রক্রিয়াকে আমরা স্বাগত জানাই। এ জন্য জেলা ছাত্রলীগকে অভিনন্দন ও কৃতজ্ঞতা এবং যোগ্য নেতৃত্বের কাছে আগামীর কমিটি উপহার দিবেন বলে বিশ্বাস করি।

     

    আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ, মতলব পৌর ছাত্রলীগ,মতলব সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ এবং সকল ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ ।

     

    ক্যাপশন: উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মতলব পৌর ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রাব্বীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা।

     

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।