শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে কাউন্সিলরের সহযোগিতায় ১৯৮ পিছ ফেন্সিডিলসহ চার মাদক কারবারি আটক
  • মতলবে কাউন্সিলরের সহযোগিতায় ১৯৮ পিছ ফেন্সিডিলসহ চার মাদক কারবারি আটক

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য:

    চাঁদপুরের মতলব দক্ষিণে কাউন্সিলর ও এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে -জিহাদ (১৬), পিতা মামুন মিয়া, গ্রাম বাটপাড়া, মঃ মিশু (২২), পিতা সিরাজ মিয়া,গ্রাম জগতপুর, শাহজালাল (২৫), পিতা শাহজাহান মুয়া, গ্রাম জগতপুর ও সাগর চন্দ্র সরকার (২৯), পিতা নান্টু চন্দ্র সরকার, গ্রাম কৃষ্ণপুর, সকলের থানা ও জেলা কুমিল্লা।

    (১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে এগারোটায় মতলব পৌরসভার মোবারকদী এলাকা থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিএনজি যোগে ৪টি ব্যাগ কাঁধে ঝুলিয়ে ৪জন যুবক বরদিয়া আড়ং বাজারে এসে নামে। সেখান থেকে একটি অটো বাইকে করে মোবারকদী-বিষ্ণুপুর সীমান্তবর্তী এলাকার নৌকা ঘাটে যাচ্ছিল। অটোবাইক চালক কবিরের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুলকে মোবাইলের মাধ্যমে অবহিত করলে প্যানেল মেয়র ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ওই যুবকদের সাথে থাকা ব্যাগ তল্লাসি করলে ফেনসিডিল পাওয়া যায়।পরে ৪ যুবককে মাদকসহ সেখান থেকে আটক করে কাউন্সিলর কার্যালয়ে নিয়ে আসা হয় । পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে সাথে সাথে থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত বলেন, আটককৃতদের একটি সংঘবদ্ধচক্র রয়েছে।তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

    থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে আসামীদের আদালতে প্রেরন করা হবে ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।