শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে জুয়েলারী ব্যবসায়ী হত্যার ঘটনায় আরো একজন আটক
  • মতলবে জুয়েলারী ব্যবসায়ী হত্যার ঘটনায় আরো একজন আটক

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য:

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের সারপাড় এলাকায় জুয়েলারী ব্যবসায়ী অমর সরকার হত্যার ঘটনায় হৃদয় দেবনাথ (২১) নামে আরো এক যুবককে আটক করেছে পুলিশ।

    এর আগে কর্মচারী অনিককে আটক করা হয়। অনিকের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত বারোটায় নারায়ণপুর থেকে ওই যুবককে আটক করা হয়। স্বর্ণালংকার ও নগদ টাকা জন্য এ হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।

    স্থানীয় এলাকাবাসীরা জানান স্বর্ণব্যবসায়ী অমর চন্দ্র সরকার হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক হওয়া কর্মচারী অনিককে নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ।

    অমরের বাসা সংলগ্ন উত্তর পাশের বাসা থেকে গোপাল দেবনাথের ছেলে হৃদয় দেবনাথকে আটক করে এবং বিপুল পরিমান স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

    এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (উপ-পুলিশ পরিদর্শক) হাবিবুর রহমান বলেন আমি তদন্তের কাজে বাহিরে আছি তবে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

    থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, নিহত ব্যবসায়ী অমর সরকারের পিতা রবি ভক্ত বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাত নামাদের আসামী করে থানায় হত্যা মামলা করেন।

    উল্লেখ্য,সোমবার(২১ ফেব্রুয়ারী) রাতে নারায়ণপুর বাজারের জুয়েলারী ব্যবসায়ী অমর সরকার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফেরার পথে নিজ বাড়ীর আঙ্গিনায় খুন হন।ওই রাতেই তার দোকানের কর্মচারী অনিককে আটক করে পুলিশ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।