শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে তৃণমূলের ক্ষোভ
  • মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে তৃণমূলের ক্ষোভ

    ধনাগোদা বার্তা.

    সমীর ভট্টাচার্য্য:

    মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির একটি খসড়া তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে দলের তৃণমূল নেতৃবৃন্দের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। যদিও ভাইরাল হওয়া এই খসড়া তালিকায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোন স্বাক্ষর দেখা যায়নি।

    দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, সম্মেলনের মাধ্যমে ২০০৩ সালে উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন হওয়ার ১৬ বছর পর ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দুইদিন পর চাঁদপুর জেলা আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এইচএম গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক বিএইচকবির আহমেদ এর নাম ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার আগেই সভাপতি বীর মুক্তিযোদ্ধা এইচএম গিয়াস উদ্দিন ২০২০ সালের ১২ মার্চ মৃত্যুবরণ করলে কমিটির বিষয়টি ঝুলে থাকে। পরবর্তীতে ২০২১ সালের ২ ও ৩ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা প্রদান করেন। তারই ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ ত্রি-বার্ষিক সম্মেলন ৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিশেষ ত্রি-বার্ষিক সম্মেলনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ লিয়াকত হোসেন প্রধান।

    দলীয় সূত্রে আরো জানা যায়, বিশেষ ত্রি বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি নির্বাচনের পর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। তাদের আশা ছিল গঠিত হতে যাওয়া উপজেলা আওয়ামীলীগের কমিটিতে বিগত দিনের আন্দোলন সংগ্রামের কথা বিবেচনা করে ত্যাগী নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হবে। কিন্তু শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মতো দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা ভাইরাল হওয়ার জের ধরে তৃণমূল নেতৃবৃন্দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া এবং ক্ষোভ সৃষ্টি হয়।

    আওয়ামী পরিবারের রাজনীতির সঙ্গে জড়িত তৃণমূলের নেতাকর্মীরা প্রকাশিত হওয়া উপজেলা আওয়ামীলীগের কমিটি কে জামাত-বিএনপি, হাইব্রিড, অর্থের বিনিময়ে পদ প্রদান সহ বিভিন্ন লেখনী পোস্ট করার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খসড়া কমিটির তালিকা এবং নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল মতলব দক্ষিণ উপজেলার সবচেয়ে আলোচিত বিষয়, যার আলোচনা-সমালোচনা চলছেই।

    এদিকে ভাইরাল হওয়া খসড়া তালিকায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোন সিল বা স্বাক্ষর দেখা যায়নি। সাধারণ দৃষ্টিতে কারো কাছে কোনো দাপ্তরিক চাহিদাপত্র পাঠাতে গেলে অবশ্যই প্রেরকের নাম, ঠিকানা এবং স্বাক্ষর থাকতে হয়।

    এই বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। কমিটি গঠনের ক্ষেত্রে কারো নাম আসবে, আবার যাচাই-বাছাই শেষে বাদ যাবে এটাই স্বাভাবিক। দলের হাইকমান্ড এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

    চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আমাদের কাছে জমা দিয়েছে। তালিকা যাচাই বাছাই শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।