
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মতলব দক্ষিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা । পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ , সাবেক সহ সভাপতি কাজল ভট্টাচার্য্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান মবিন সুজন , আওয়ামীলীগ জসিম উদ্দিন মৃধা, ফারুক আহম্মেদ বাদল, বাদল নন্দী, কমল পোদ্দার, নেতা হানিফ চৌধুরী, রেহান মিয়াজী, মিজানুর রহমান মিয়াজী, জহির খান, কালাম মিয়াজী, লোকমান হোসেন বাবুল, আবুল বাসার পারভেজ মিয়াজী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাইমুল হাসান শুভ্রসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অহিদুজ্জামান মৃধা ।
ক্যাপশনঃ মতলবে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান ।
