শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • দেশের দায়িত্ব একদিন আমাদের মতো এ শিশুদেরই নিতে হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী 
  • দেশের দায়িত্ব একদিন আমাদের মতো এ শিশুদেরই নিতে হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী 

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিনিধি ঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, মায়েরা ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দেবেন না। লেখাপড়ার কাজে মোবাইল দরকার হলে ফোরজি এর পরিবর্তে টুজি মোবাইল দিবেন। আধুনিক যুগোপযোগী শিক্ষা লাভ করে শিশুরা দেশ গঠনে নিজেকে কাজে লাগাবে। দেশের দায়িত্ব একদিন আমাদের মত এ শিশুদেরই নিতে হবে।

     

    তিনি আরো বলেন, মায়েদের ক্ষমতায়নে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কর্মসূচী গ্রহণ করেছেন। তিনি বন্ধ থাকা কমিউনিটি ক্লিনিকগুলো সক্রিয় করেছেন। যেখানে মাতৃমৃত্যু লাখে ৪শ ৯৪ জন ছিল তা ১শ ৬৩ জনে নেমে এসেছে।

     

    এছাড়াও মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সমস্যা সমাধানের জন্য একটি বহুতল ভবন নির্মাণের বিষয়টি সমাধান হবে বলে জানান।

     

    আজ ১৪ মার্চ সোমবার দুপুরে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

     

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সারোয়ার সরকার লিখনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার তানবীর হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

     

    এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, এএসপি মতলব সার্কেল ইয়াছির আরাফাত, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।

     

    এর আগে তিনি মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।