শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম
  • কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম। আজ সোমবার (০৪ এপ্রিল) সকালে বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অফিসার মো. আবুল হাসনাত। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মাহবুব পাটোয়ারী ও সমর্থন করেন মো. আবু তাহের প্রধান। সভাপতি পদে একধিক প্রার্থী না থাকায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক হোসেন সরকার, মতলব দক্ষিণ থানা পুলিশিং কমিউনিটির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, বিদ্যালয়ের দাতা সদস্য মো. মনিরুজ্জামান মজুমদার, সাধারণ অভিভাবক সদস্য এ.কে.এম কবির হোসেন ও রফিকুল ইসলাম ঢালী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আয়েশা বেগম, সাধারণ শিক্ষক সদস্য মোস্তাক আহমেদ ও সৈয়দ আহমেদ ভূঁইয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রোবেনা পারভীন, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার প্রমূখ।

    অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও স্থানীয় দলের নেতা-কর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।