শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণে হামলার প্রতিবাদে ছাত্রদল নেতা জিসানের সাংবাদিক সম্মেলন
  • মতলব দক্ষিণে হামলার প্রতিবাদে ছাত্রদল নেতা জিসানের সাংবাদিক সম্মেলন

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধিঃ

    মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসানের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজলা ছাত্রদল। গত ১৯ এপ্রিল দুপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান।
    লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং বর্তমানে আমি মতলব দক্ষিন উপজেলা ছাত্র দলের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছি । গত ১৫ মার্চ দুপুর ৩ ঘটিকার সময়
    মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাও ইউনিয়ন ছাত্রদল, ৪নং নারায়নপুর ইউনিয়ন ছাত্রদল, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদল ও ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়, দলীয় গঠনতন্ত্র সাহেবের পরামর্শক্রমে এবং উপজেলা ছাত্রদলের সমন্বয়ে ওই ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়।

    ইউনিয়ন কমিটি ঘোষনা সম্পন্ন হলে সকলকে বিদায় করে দেয়া হয়। পরোক্ষনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কে বা কাহার প্ররোচনায় মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের দুই নেতা, মতলৰ বাজারে এবং নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের নব গঠিত কমিটির সদস্য সচিবের সাথে অসদাচরণ করে। এক পর্যায়ে তাকে মারধর করতে থাকে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি সেখানে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে ঘটনার মিমাংসা করে সবাইকে সবার মত পাঠিয়ে দিয়ে আমি নামাজে চলে যাই। নামাজ শেষ করে বাহির হলে ফোন পাইয়ে ওয়ার্ডের নেতারা নারায়নপুর ইউনিয়নের সদস্য সচিব
    মালেককে আবারও নতুন রাস্তার বাইপাস পানির টাংকি মোরে আটকিয়ে মারধর করছে।

    এমন অবস্থায় তাকে রক্ষা করা আমার কর্তব্য মনে করে আমি দ্রুত বাইপাশ সড়কে পৌঁছে সকলকে থামানোর চেষ্টা করি এবং দুই দিকে সরিয়ে দেই। অতপর আমিও বাজারে আসার জন্য একটি অটোরিকশায় উঠি। হঠাৎ করে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আমাকে লক্ষ করে ছুরি, চাপাতি, রানদা দেশীয় অস্ত্র দিয়ে কিছু বুজে উঠার আগেই এলোপাতাড়ি কোপাতে থাকে। আমি আমার দলের সকলকে নিজের এবং আপন মনে করি, এই ঘটনা আমাকে আশ্চর্য এবং
    হতবাক করেছে। ঘটনার পর থানায় মামলা করা হয়েছে, আমি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী জানাই এবং এ হামলার সাথে জরিত সকল দোষীদের স্থায়ী ভাবে বহিষ্কারের আদেশর মাধ্যমে দলকে কলঙ্ক মুক্ত করতে অনুরোধ করছি।
    ধন্যবাদান্তেঃ মিরাজ মাহমুদ জিসান, আহবায়ক, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল।

    এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপি সভাপতি সোহেব আহম্মেদ সরকার, মতলব ডিগ্রি কলেজ সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মিরান হোসেন মিয়াজী, যুবদল নেতা আবু জাহের মিয়াজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হিরন, নাজমুল হক সরকার, সাইদুল হাসান মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী,তাহের ফরাজী, শিপন বেপারী, হাবিবুর রহমান, নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মালেক পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য দেওয়ান জিসান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছত্রদলের সভাপতি কাইয়ুম হোসেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ ও পৌর সেচ্ছাসেবক দলের নেতা সুমন পাটোয়ারী প্রমুখ ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।