
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিন উপজেলার উপাদী ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
১ মে রবিবার বিকালে বহরী বাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম খোকন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন , বিশেষ অতিথি ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহ প্রধান । এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মোঃ শাহআলম প্রধান, সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, শামিম হোসেন মিয়াজী, জাকির হোসেন প্রধান, রবিউল হাসান, ইপি সদস্য মাঈনউদ্দিন মোল্লা, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম ইকবাল গনী মাষ্টার, যুবলীগ নেতা ইমরান খান জনি, নাছিরউদ্দিন পাটোয়ারী, নাসির মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা । অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলনা হাফেজ মোহাম্মদ জাকির হোসেন ।
