শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে অগ্নিকাণ্ডে দু’টি বসত ঘর পুরে ছাই : সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
  • মতলবে অগ্নিকাণ্ডে দু’টি বসত ঘর পুরে ছাই : সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    ধনাগোদা বার্তা.

    সমীর ভট্টাচার্য্যঃ

    মতলব দক্ষিণ উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের মোখলেসুর রহমানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দু’টি বসত ঘর ও একটি রান্নাঘর পুরে ছাই হয়ে গেছে।

    গত ৯ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে বলে ধারণা করা হয়।

    অগ্নিকাণ্ডে দু’টি বসতঘর, একটি পাকের ঘর এবং ঘরে থাকা একটি ফ্রিজ, একটি টিভি, একটি সেলাই মেশিন, নগদ ৬৫ হাজার টাকাসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে যায়।

    ঘরের মালিক মোখলেসুর রহমান জানান, ঘটনার দিন আমরা ঘরে কেউ ছিলাম না। তাই আমাদের কোন ক্ষতি হয় নাই। কিন্তু বসত ঘর এবং নগদ অর্থ হারিয়ে এখন আমি পথে বসেছি। এক প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান জানান স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।