শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে বীর নিবাসের অবকাঠামো নষ্ট করে নতুন ভবন নির্মাণের অভিযোগ
  • মতলবে বীর নিবাসের অবকাঠামো নষ্ট করে নতুন ভবন নির্মাণের অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধিঃ

    মতলব দক্ষিণ উপজেলার বারৈগাঁও প্রধানিয়া বাড়িতে একটি বীর নিবাসের অবকাঠামো নষ্ট করে নতুন ভবন নির্মানের অভিযোগ উঠেছে এক মুক্তি যোদ্ধা সন্তানের বিরুদ্ধে।

    জানাযায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিনের বারৈইগাঁও প্রধানিয়া বাড়ির প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেনের স্ত্রী লুৎফা বেগমকে সরকার একটি একতলা পাকা ঘর প্রদান করেন। যার সাথে একটি গোয়াল ঘর ও হাঁসমুরগি পালনের ঘরও স্থাপন করে দেন। কয়েক বছর গত হতে না হতেই ঐ বীর নিবাসের ঐ সমস্ত অবকাঠামো ও পাকা ঘরটির একটি অংশ ভেঙে সেখানে নতুন ভবন তৈরি করেন তার পুত্র মহন। সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টিতে না দিয়ে বা অনুমতি ছাড়া অবকাঠামো ভাঙা ও পরিবর্তন করাকে সরকারি অর্থ বিনষ্ট ও নিয়ম বহিঃ ভূত হয়েছে বলে মনে করে সচেতন মহল।

    এবিষয়ে মুক্তি যোদ্ধা তাফাজ্জল হোসেনের সন্তান মহনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পারিবারিক প্রয়োজনে এটি করেছি, এতে কোন সমস্যা আছে বলে আমি মনে করি না।

    মতলব দক্ষিণ উপজেলা মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার বলেন, কোন পরিবর্তন বা পুরাতন স্থাপনা ভেঙে নতুন ভবন নির্মানের বিষয়টি আমাদের অবহিত করে নাই। সরকারি অর্থ বিনষ্ট হয়ে থাকলে দেখে ব্যাবস্থা গ্রহন করা হবে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।