শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • চাঁদপুরে অটোবাইক চারকদের অবস্থান কর্মসূচি
  • চাঁদপুরে অটোবাইক চারকদের অবস্থান কর্মসূচি

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুর প্রতিনিধি :

    লকডাউন অমান্য করে যাত্রীবহন করায় চাঁদপুরে ট্রাফিক পুলিশ গত দুইদিনে প্রায় দুই শতাধিক অটোবাইক আটক করেছে। আটক অটোবাইকগুলো ছেড়ে দেয়ার দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে চালকরা।
    ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাটিতে বসে কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করে চালকরা।
    চালকরা সাংবাদিকদেরকে জানান, বিনা শর্তে তাদের অটোবাইকগুলো ছেড়ে দেয়া হউক। কারণ তাদের রোজগার না থাকায় পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে আছে। আবার অনেকের কিস্তির টাকা পরিশোধ করতে হয়।
    এদিকে অবস্থান কর্মসূচি পালন করার সময় চালকদেরকে ডেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের সাথে আলাপ করে সমাধানের কথা বললে তারা চলে আসে।
    চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের কারণে ট্রাফিক পুলিশ অটোবাইকগুলো আটক করে। যারা অবস্থান কর্মসূচি পালন করতে এসেছে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করে অটোবাইকগুলো পর্যায়ক্রমে ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে। ট্রাফিক বিভাগ গাড়ীগুলো ছাড়ার ব্যবস্থা করবেন।
    অপরদিকে লকডাউনের শুরু থেকে কর্মহীন হয়ে পড়া অটোবাইক ও অটোরিকশা চালকদের মধ্যে প্রায় দুই শতাধিক চালককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে। বিভিন্ন পেশার লোকদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন

    বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
    মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।
    মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন
    বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
    বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
    কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে 
    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত