শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণে জৈনপুর বাস উল্টে ১৫ জন যাত্রী আহত
  • মতলব দক্ষিণে জৈনপুর বাস উল্টে ১৫ জন যাত্রী আহত

    ধনাগোদা বার্তা.
    মতলব দক্ষিণে জৈনপুর বাস উল্টে ১৫ জন যাত্রী আহত

    সমির ভট্টাচার্য্য:

    মতলব দক্ষিণ উপজেলায় আজ শনিবার বেলা ১১টায় উপজেলার নায়েরগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এ ঘটনায় ১৫ যাত্রী গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    জানা গেছে, আজ সকাল সাড়ে আটটায় ঢাকার গুলিস্তান এলাকা থেকে জৈনপুর এক্সপ্রেস নামের ওই বাস ৩০ জন যাত্রী নিয়ে মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেয়। বেলা ১১ টার সময় আইসিডিডিআরবির নায়েরগাঁও শাখার সামনে পৌঁছালে মতলব-বাবুরহাট-পেন্নাই আঞ্চলিক মহাসড়কের একটি বড় বাঁক অতিক্রম করতে গিয়ে চালক আচমকা ওই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

    এ সময় বাসটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। এতে বাসটির ১৫ যাত্রী আহত হয়। আহতরা হলেন, আইসিডিডিআরবির মতলব হাসপাতালের চিকিৎসক মো. রাকিব (৩১) ও ব্যবস্থাপক সোহেল রানা (৩৫), উপজেলার উপাদী এলাকার সাইফুল ইসলাম (২০), চাতাতলী এলাকার রেজাউল করিম (৩৬), নারায়ণপুর এলাকার সোহেল মিয়া (২০), মো. আলমগীর হোসেন (২৮), পিতামবর্দী এলাকার সুমাইয়া আক্তার (৮) এবং হাজীগঞ্জ উপজেলার ইমাম হোসেন (২৫), জাহাঙ্গীর মিয়া (২২) ও কামাল হোসেন (৩০)।

    আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে তিন চারজনের অবস্থা গুরুতর মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ মামলা করেনি এ ঘটনায়।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।