শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব সেতুর অ্যাপ্রোচ সড়কে বিরাট ধস, যান চলাচল ঝুঁকি
  • মতলব সেতুর অ্যাপ্রোচ সড়কে বিরাট ধস, যান চলাচল ঝুঁকি

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্য ঃ

    চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় সংযোগ ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর পূর্ব দিকের অ্যাপ্রোচ সড়কের দুটি অংশ ধসে পড়েছে। ওই দুটি অংশে ১৫ ও ১২ ফুট দীর্ঘ এবং ১০ ও ৮ ফুট চওড়া গর্তের সৃষ্টি হয়েছে। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ধসে পড়া স্থানগুলোর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সতর্কতা হিসেবে ধসে পড়া স্থানের পাশে লাল পতাকা টানিয়ে দিয়েছে। সওজ কর্তৃপক্ষের দাবি, বৃষ্টির পানির চাপে এ ঘটনা ঘটেছে।

    আজ শুক্রবার বিকেল পাঁচটায় ওই মতলব সেতু এলাকায় দেখা যায়, সেতুটির পূর্ব দিকে অ্যাপ্রোচ সড়কের এক পাশে পর পর দুটি স্থান ধসে পড়েছে। একটি অংশে আনুমানিক ১৫ ফুট এবং অপর অংশে ১২ ফুট দীর্ঘ ধস তৈরি হয়েছে। ধসে পড়া অংশে বিরাট ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই ধসে পড়া অংশ ঘেঁষে বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়েই চলছে। দুর্ঘটনা এড়াতে এবং সতর্কতা হিসেবে সওজ বিভাগের লোকজন সেখানে লাল পতাকা টানিয়ে দিয়েছেন। ধসে পড়া অংশগুলো মেরামতের চেষ্টা চালাচ্ছেন সওজ বিভাগের লোকজন।

    চাঁদপুর সওজ বিভাগের কার্যালয় সূত্র জানায়, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত ধনাগোদা নদীর ওপর ২০১৫ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩০০ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ৫ মিটার প্রস্থের ওই মতলব সেতুর নির্মাণকাজ শুরু হয়। চাঁদপুর সওজ বিভাগ সেতুটির নির্মাণকাজ হাতে নেয়। ‘রানা বিল্ডার্স’ নামে কুমিল্লা এলাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ সালে ওই নির্মাণকাজ শেষ করে।

    সেতুটির দুপাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণসহ এতে মোট ব্যয় হয় ৮৬ কোটি টাকা। ২০১৮ সালে সেতুটির উদ্বোধন করেন গত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম।

    সেতু-সংলগ্ন উপজেলার বাইশপুর এলাকার বাসিন্দা মো.শাহ আলম ও সুখদেব চন্দ্রসহ ওই এলাকার আরও ১০ ব্যক্তি অভিযোগ করেন, অ্যাপ্রোচ সড়কটির নির্মাণকাজ মানসম্মত না হওয়ায় চার বছর যেত না যেতেই সেটি ধসে পড়ে। নির্মাণকাজটির ঠিকাদার ও প্রকৌশলীদের দুর্নীতি ও দায়িত্বহীনতার জন্যই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তাঁরা।

    তাঁরা আরও অভিযোগ করেন, ধসে পড়া স্থানগুলো মেরামতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন না সওজের লোকজন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাতে ওই অংশের পাশ দিয়ে চলাচল করাও বিপজ্জনক। এগুলো দ্রুত মেরামত করা দরকার।

    অভিযোগের ব্যাপারে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মো. আলমের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে ওই ঠিকাদারি কাজটির তদারককারী চাঁদপুর সওজ বিভাগের কার্যালয়ের কার্যসহকারী (ওয়ার্ক অ্যাসিসটেন্ট) মো. নাসির উদ্দিন বলেন, সেতুর অ্যাপ্রোচ সড়কটির কাজে অনিয়ম ছিল না। মানসম্মত কাজ করা হয়েছে সেখানে। এটি একটি দুর্ঘটনামাত্র।

    এ ব্যাপারে চাঁদপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জোহা ধনাগোদা বার্তাকে বলেন, অ্যাপ্রোচ সড়কটির ধসে পড়া দুটি অংশে কালভার্ট রয়েছে। কয়েক দিনের বৃষ্টির পানির চাপে ওই অংশ দুটি ধসে পড়েছে। ধসে পড়া অংশ নির্মাণের চেষ্টা চলছে। আগামী এক মাসের মধ্যেই স্থানগুলো মেরামত করা হবে। দুর্ঘটনা এড়াতে ওই দুই স্থানে লাল পতাকা টানানো হয়েছে। তাঁর কার্যালয়ের লোকজনও সেখানে সার্বক্ষণিক অবস্থান করছেন। তিনি আরও বলেন, অ্যাপ্রোচ সড়কটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।