
সমির ভট্টাচার্য ঃ
মতলব দক্ষিনে জোরপুর বাজারে যুবলীগ নেতার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করা হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোরপুল বাজারে ।
জানা যায় গত ২৯ মে রাত ৯টার সময় কাশিমপুর চৌধুরী বাড়ির মৃত মোখলেসুর রহমানের ছেলে ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারের বাড়ী (পয়ালী) থেকে কাশিমপুর নিজ বাড়ীতে যাওয়ার পথে জোরপুর বাজারে আসলে তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করেন একই গ্রামের ফারুক প্রধানের ছেলে জাহিদ, দুলাল প্রধানের ছেলে সাকিব, মুনসুর আলী ছেলে বোরহান , হকসাব, বিল্লাল, ফারুকের ছেলের রানা, শাহ আলমের ছেলে সাজ্জাদসহ ১৫-২০ জন ।
এ সময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে নগদ ৫০ হাজার ৩ শত ৭০ টাকা, দুটি মোবাইল একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা । পরে জাহাঙ্গীর আলমের ঢাকচিৎকার বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে আহতকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাঁকে ভর্তি দেন ।
জোরপুল বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান জাহাঙ্গীর রাস্তা দিয়ে যাওয়ার সময় হটাৎ তার উপর হামলা চালিয়ে দৌড়ে পালিয়ে যায় । কি কারনে মারধর করা হয়েছে তা আমরা জানিনা ।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেম আমি পয়ালী চেয়ারম্যানের কাছ থেকে লেবারদের বদলীর টাকা নিয়ে বাড়ী আসার পথে জোরপুল বাজারে পৌছা মাত্র কোন রকম কথাবার্তা ছাড়াই তারা আমার উপর অর্তকিত হামলা চালিয়ে আমার সাথে থাকা টাকা, মোবাইল, স্বর্নের আংটি নিয়ে যায় । এ বিষয়ে মোবাইলে জাহিদদের সাথে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি । এ বিষয়ে মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে ।
