শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • কালিগঞ্জে স্ত্রীকে হত্যা করায় খুনি স্বামীর বিরুদ্ধে ফাঁসির দাবিতে মানববন্ধন।
  • কালিগঞ্জে স্ত্রীকে হত্যা করায় খুনি স্বামীর বিরুদ্ধে ফাঁসির দাবিতে মানববন্ধন।

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ।

    সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় স্ত্রী শাহিনা রাসুল হাসির’ হত্যাকারী ঘাতক স্বামী মাহমুদুল হাসান মিল্টন সহ মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর চাচাই ফুটবল চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।২নং বিষ্ণুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মৃণাল কুমার মন্ডলের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীর সঞ্চালনায়।

    উক্ত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মানবাধিকার সংস্থার কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

    বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম সুমন।

    আরো বক্তব্য রাখেন নিহত শাহিনা রাসুল হাসির পিতা আমিরুল ইসলাম ও মাতা ফাতেমা খাতুন বলেন ” উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মোবারক আলী গাজীর পুত্র মাহমুদুল হাসান মিল্টন এর সাথে ইসলামী শরীয়ত মতে আমার মেয়ে শাহিনা রাসুল হাসির সাথে বিবাহ হয়।

    বিবাহের পর থেকে সব সময় আমার মেয়েকে নির্যাতন ও মারপিট করে। এ বিষয়ে আমার বেই মোবারক আলীর কাছে জানতে চাইলে সে বলে আপনার মেয়ে সাথে, সব সময় আমার ছেলে টাকা- দাবি করে, আমি বললে কোন কথা আমার ছেলে মাহমুদুল হাসান শোনেনা, তাকে খুব মারপিট করে।

    শাহিনা রাসুল হাসির মা ফাতেমা খাতুন বলেন মাহমুদুল হাসান এর বোন ৩ নং আসামি মুর্শিদা পারভীন আমার মেয়ের বিয়ের সবকিছু দায়িত্বে করে নিয়ে গিয়ে ছিলেন, যে সময় শুনি আমার মেয়েকে মারপিট ও নির্যাতন এর কথা, মুর্শিদার পারভীনের কাছে জানালে,সে বলে আপনার জামাইকে একটা মোটর সাইকেল কিনে দেন,তাহলে আর মারামারি গ্যাঞ্জাম করবে না।

    এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন,ইউপি সদস্য গোলাম রব্বানী, ফারজানা শওকাত (আফি), ইউপি সদস্যা রোজিনা পারভিন,লাইলী পারভীন প্রমুখ।

    এসময় বক্তারা বলেন,গত ০৯/০৬/২২-(জুন) তারিখে কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মোবারক আলী গাজীর,পুত্র ঘাতক স্বামী মাহমুদুল হাসান ওরফে মিল্টন’র (৩১) স্ত্রী একই উপজেলার চাঁচাই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে শাহিনা রাসুল হাসিকে হত্যা করেন।

    এসময় বক্তারা আরো বলেন বিভিন্ন সময়ে যৌতুকের টাকার জন্য,ঘাতক স্বামী মাহমুদুল মারপিট করে।এই হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে দূরত্ব গ্রেফতার ও ফাঁসির দাবি করেন এবং নিহতের মা ফাতেমা খাতুন ঘটনার পর ঘাতক স্বামী মাহমুদুল হাসান ওরফে মিল্টন সহ ৩ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় মামলা করেন।

    এলাকাবাসীর সকল শ্রেণীর মানুষ একটাই দাবি হত্যাকাণ্ডের যারা জড়িত আছে। তাদেরকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি করেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।