শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন, পুনরায় নৌকার মাঝি হলেন রিপন মীর
  • খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন, পুনরায় নৌকার মাঝি হলেন রিপন মীর

    ধনাগোদা বার্তা.
    সৈয়দ মনজুর হোসেন রিপন মীর।

    সমির ভট্টাচার্য্য ঃ

    আসন্ন ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের পরিষদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক পেলেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর। রবিবার (২৬ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্র থেকে এই তথ্য জানা যায়।

    এদিকে বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর পুনরায় নৌকার প্রতীকে মনোনীত হওয়ায় দলীয় ও কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইউনিয়ন পরিষদের স্থানীয় ভোটারদের সাথে আলাপ করে জানা যায় যে, সৈয়দ মনজুর হোসেন রিপন মেয়ের বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে ইউনিয়নের প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। সেই সাথে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি সম্পৃক্ত ছিলেন।

    দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক লাভ করায় সৈয়দ মনজুর হোসেন রিপন বলেন, আমি প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম মোহন এবং চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ২৭ জুলাই নির্বাচনে নৌকার প্রতীক কে জয়যুক্ত করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ সহ দলের প্রতিটি নেতাকর্মীর সহযোগিতা এবং সাধারণ ভোটারদের দোয়া কামনা করেন তিনি।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।