
সমির ভট্টাচার্য্যের তথ্যচিত্রে
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে প্রথম দিনেই জমে উঠেছে কুরবানীর গরু ছাগলের হাট। বাজারে আসা ক্রেতা বিক্রেতার উপস্থিত ছিল চোঁখে পড়ার মত।
৫ জুলাই দুপুরে বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন প্রজাতির বিভিন্ন রং এর দেশী গরুতে ভরপুল বাজার। ইন্ডিয়ান গরু নেই বলেই চলে। পাশাপাশি এ বাজারে রয়েছে রংবেরঙের ছোট বড় খাশি।
বাজারে আসা একাধিক ক্রেতারা জানান এ বাজারে বড় বড় অনেক গরুর এসেছে দাম যদিও একটু বেশী। বিক্রেতা শাহআলম বলেন বাজারে চাহিদার চেয়েও গরুর সংখ্যা অনেক বেশী। আল্লার রহমতে বেচাঁকিনি ভালই হয়েছে।
বাজারের ইজারাদা মোঃ মালেক শওদাগার বলেন আমাদের বাজারে ভাল ভাল অনেক গরু ও খাশি এসেছে দামও তেমন বেশীনা। হাসিলের টাকাও অনেক কম রাখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর পাটোয়ারী, ওমর ফারুক, শফিকুল ইসলাম মিয়াজী, মনির বয়াতি, হানিফ মিয়াজী, গোবিন্দ ঘোষ, কিশোর কুমার পাল লিটন, মোঃ সোবহান মাস্টার, কাউসার আহমেদ, মাসুম সওদাগর, মিনাজ হোসেন রবিন , ও আব্দুর রাজ্জাক সহ আরো অনেকেই।
