
ধনাগোদা বার্তা ডেস্কঃ
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক মতলব বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে।
করোনা ভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা আপনাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।
এবং দেশের এই বর্তমান করোনা ভাইরাস পরিস্তিতি মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে ঈদ মোবারক। তিনি আরো বলেন, উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।
