
মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
প্রবাসী মতলব গৌরনিতাই সংঘ (USA) মতলব দক্ষিন শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত পঙ্গু কেশব চন্দ্র দাস কে আর্থিক অনুদান প্রধান করা হয়।
গত ৯ জুলাই শনিবার মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রঙ্গনে প্রবাসী গৌরনিতাই সংঘের পক্ষ থেকে মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামের কেশব চন্দ্র দাসের চিকিৎসার জন্য নগদ অর্থ অনুদান প্রধান করা হয়। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে পঙ্গুত্ববরণ করেন। তার উন্নত চিকিৎসার জন্য অনুদান প্রধান করা হয়। এছারাও দির্ঘদিন যাবত প্রবাসী মতলব গৌরনিতাই সংঘ বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী গৌরনিতাই সংঘের সভাপতি সুদর্শন দাস, সহ সভাপতি প্রফেসার সুখরজ্ঞন দাস, বলাই সাহা, সাধারণ সম্পাদক উৎপল চন্দ্র চন্দ ,যুগ্ম সাধারন সম্পাদক লিটন সরকার , সাংগঘনিক সম্পাদক সুজিত সাহা, নারায়ন চন্দ সাহা, নরেশ সাহা ও কলাদী হরি সভা মন্দিরের সভাপতি পিতোষ সাহা, মন্দিরের সেবাইত অজিত চক্রবর্তী উত্তম কুমার সাহা প্রমুখ।
