শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে দক্ষিনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত
  • মতলবে দক্ষিনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্যঃ

    সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মতলব দক্ষিনে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে জন্মাষ্টমী পালন করা হয়েছে ।

    দিবসটি উপলক্ষে ১৯ আগষ্ট শুক্রবার বিকালের ৩টায় মতলব জগন্নাথ দেব মন্দির জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।

    শোভাযাত্রাটি জগন্নাথ মন্দির থেকে শুরু করে মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন ।

    এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তাপস সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক সুখরঞ্জন দাস, জগন্নাথ মন্দির কমিটির সহ সভাপতি অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা, কাউন্সিলর পিন্টু সাহা, সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা , হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, সাধারন সম্পাদক বাদল নন্দী, উৎসব কমিটির সভাপতি সুকুমার ঘোষ, মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি পিতোষ সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিমাই ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, জাগো হিন্দু পরিষদে সাধারণ সম্পাদক লিটন সরকার, মন্দির কমিটির হিসাব রক্ষক কানাই সাহা, সদস্য সুধাংশু সাহা,, উৎসব কমিটির সভাপতি সুকুমার ঘোষ, সদস্য অমৃত মাস্টার, আশিস সরকার, সহদেব দাস, উত্তম সরকার, রিপন সাহা, সৈকত সাহা, অপু সাহা, আকাশ সাহা, সৈকত সাহা অভিদাসসহ শত শত নারী পুরুষ ভক্তবৃন্দরা।

    সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের ভক্তবৃন্দ ও প্রবাসী গৌরনিতাই সংঘ U S A এর সদস্যরা।

    উল্লেখ্য, দ্বাপর যুগের শেষদিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন।

    সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।