শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব দক্ষিণে কাশিমপুর উবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত
  • মতলব দক্ষিণে কাশিমপুর উবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধিঃ

    মতলব দক্ষিণ উপজেলায় কাশিমপুর পূরণ উচ্চবিদ্যালয়ে কর্মচারী নিয়োগে সেখানকার ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিল্লাল প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগের তদন্ত হয়েছে সভাপতির অনুপস্থিতিতে । ৩০ আগষ্ট মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে অভিযোগটির তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ রহিম খান ।

    একাধিক সূত্র জানায়, গত ৯ আগস্ট ওই বিদ্যালয়ে একজন করে আয়া, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। এতে আয়া পদে ৪, পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ ও অফিস সহায়ক পদে ৭ জন অংশগ্রহণ করেন। কম্পিউটার অপারেটর পদে প্রয়োজনীয়সংখ্যক প্রার্থী উপস্থিত না হওয়ায় ওই বিষয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষায় আয়া পদে হাফসা বেগম, অফিস সহায়ক পদে ওসমান গনি ও পরিচ্ছন্নতাকর্মী পদে সাখাওয়াত হোসেনকে নিয়োগের জন্য মনোনীত করেন সেখানকার নিয়োগবোর্ড।

    পরে এসব পদে লোক নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিল্লাল প্রধানের বিরুদ্ধে। গত ১৪ আগস্ট পরিচ্ছন্নতাকর্মী পদের প্রার্থী মো. শিপন প্রধান ওই সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ করেন ইউএনওর কাছে। পরে ইউএনও ঘটনাটি তদন্তের দায়িত্ব দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম খান বলেন, তিনি আজ দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগকারী শিপন মিয়া, সাদ্দাম হোসেন, হাফসা বেগম ও জাবেদ নামে ৪ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও সেখানকার শিক্ষক ও স্থানীয় লোকজনের মতামত নেন। তবে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিল্লাল প্রধান সেখানে উপস্থিত ছিলেন না।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পরে এ ব্যাপারে আরেকটি কমিটি করা হবে ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।