শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় মতলবের দুই বাবু আটক
  • পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় মতলবের দুই বাবু আটক

    ধনাগোদা বার্তা.

     

    স্টাফ রিপোর্টার ঃ

    পুলিশ (পিবিআই) পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতির অভিযোগে মতলব দক্ষিনের দুইজনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

    রবিবার (৯ অক্টোবর) রাতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণে পৌরসভার কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে একটি আইফোন-৭ প্লাস, নগদ ১১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঢাকির গাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে মো.রহুল আমিন (বাবু) (৩২) ও একই এলাকার চরমুকন্দী গ্রামের মো. মোশারফ হোসেন টেনুর ছেলে কামরুল ইসলাম (বাবু) (৩৪)।

    পুলিশ জানায়,গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় পুলিশ (পিবিআই) পরিচয় দিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের ফেরদৌসী বেগমের বসত ঘরে প্রবেশ করে ঘরের সদস্যদের মারধর করে ওয়ারড্রব ভেঙে নগদ দুই লাখ ৫৭ হাজার টাকা, চারটি আইফোন ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন কান্তিদে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার রাতে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

    দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।