শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব উত্তরে ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
  • মতলব উত্তরে ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    ধনাগোদা বার্তা.
    মতলব উত্তরে ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর জানাযার একাংশ।

     

    মোঃ নাজমুল প্রধান

    মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান শামসুল হক বাবুল চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়।

    ১১ নভেম্বর সকাল ১০ টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

    মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরীকে গার্ড অব অনার জানান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান ও অফিসার ইনচার্জ মহিউদ্দিন।

    মরহুমের জানাযা পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানী।

    জানাযা পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মরহুমের জ্যেষ্ঠ পুত্র সুমিত চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড.রুহুল আমিন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান,ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী প্রমূখ। আলোচনা পর্ব পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান।

    এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল হক সরকার, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজান খান ও আব্দুল কাইয়ুম খান, মতলব পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম নুরু,
    মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও শহীদ উল্যাহ প্রধান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও, রেবায়েত উল্যাহ, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, স্থানীয় সাংসদের একান্ত সচিব অ্যাডভোকেট লিয়াকত আলী সুমন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান ও শাজাহান প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আব্দুল খায়ের, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাহী চৌধুরী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
    পরে তাকে ঢাকাস্থ্য বনানী গোরস্থানে সমাহিত করা হয়।

    উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।