
মতলব প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে” দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ষ্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফায়ারম্যান আল-আমিনের সঞ্চালনায় জাতীয় সংগীতের সংমিশ্রণে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ফায়ার সপ্তাহের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
জানা যায় যে,( ১৫-১৭) নভেম্বর পর্যন্ত ফায়ার সপ্তাহ-২০২২ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে । ফায়ার সপ্তাহ উদ্ভোধন শেষে অগ্নি নির্বাপনী আধুনিক যন্ত্রপাতি নিয়ে দৃষ্টিনন্দন প্রদর্শনী’র আয়োজন করা হয়।
প্রদর্শনী কার্যক্রমে আধুনিক যন্ত্রসামগ্রীর নাম, ব্যবহার বিধি ও সুবিধা সমূহ নিয়ে কর্মকর্তাদের সম্মুখে আলোকপাত করেন অত্র স্টেশনের ফায়ারম্যান আল-আমিন ও রাকিব হোসেন। অগ্নি নির্বাপনী আধুনিক যন্ত্রপাতির মধ্যে ছিল, অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ, কানেকটিং হেড, কানেটিং ব্লিচিং, হ্যান্ড কন্ট্রোল ব্রাঞ্চ পাইপ,লো ল্যাভেল স্টেইনার, রোলার স্টেইনার, হেলমেট, বিগ হ্যামার, ফায়ারম্যান এক্স বড়-ছোট, বৈদুত্যিক চেইন-স, হাইড্রোলিক পাওয়ার ইউনিট, হাইড্রোলিক র্যাম জেক, ব্রিদিং এ্যাপারেটস, রক কাটার, প্রাইভার, লাইফ জ্যাকেট, ফায়ারম্যান ড্যামি, জেনারেটর, এক্সটিং গুইসার, নজেল ইত্যাদি।
সপ্তাহের শেষ দিন ১৭ নভেম্বর বৃহস্পতিবার জমকালোভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফায়ার সপ্তাহের সমাপ্ত ঘটবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম খাঁন, মতলব দক্ষিণ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সালহে আহম্মদ, পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের কাউন্সলর মোঃ লিয়াকত হোসেন, দগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন মোঃ হাবিবুল্লাহ, পবিত্র গীতা পাঠ করেন, দগরপুর আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্র বিপুল গোলদার।
এ সময় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, ফায়ার সার্ভিস অর্থ অগ্নি সেবা। গতি,সেবা,ত্যাগের মহিমায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আকস্মিক অগ্নিকান্ডে দূর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।
নতুন প্রজন্মকে অগ্নি নির্বাপনের কৌশল সম্পর্কে জাগ্রত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপনী মহড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
