শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন
  • মতলবে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টারঃ

    মতলব পৌরসভার উত্তর নলুয়ায় অবস্থিত প্রাথমিক পর্যায়ে সুনামধন্য স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির ব্যবস্থাপনায় ও উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সহযোগিতায় আজ ৩ ডিসেম্বর শনিবার ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

    মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

    এ সময় নুসরাত জাহান মিথেন বলেন, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি বরাবরই প্রশংসিত। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমন একটি ভালো কাজের পাশে থাকতে পেরে আনন্দিত।

    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজর অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব কিশোর বণিক, ডাঃ ফিরোজ আহমেদ প্রোপেন, কাউন্সিলর পিন্টু সাহা, সাইফুল ইসলাম মোহন প্রমুখ।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে প্রায় তিনশ উর্ধ্ব রোগীকে চিকিৎসা প্রদান করেন ডাঃ কাশিফ মোহাম্মদ, ডাঃ কৌশিক হাওলাদার, ডাঃ ঋত্বিকা মজুমদার, ডাঃ রতন চন্দ্র রায়। ক্যাম্পে রোগীদের বিনামূল্যের ঔষধ প্রদান করা হয়।

    এ সময় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির উপদেষ্টা মাহফুজ মল্লিক, শিক্ষক ও সাংবাদিক আকতার হোসেন, সাংবাদিক সমীর ভট্টাচার্য, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সদস্যগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।