
সমির ভট্টাচার্য্য ঃ
মতলবের নায়েরগাঁও বাজারে চুড়ি, ডাকাতি, সন্ত্রাস জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং বাল্যবিবাহ, ও গুজব প্রতিরোধের লক্ষে কমিউমিটিং পুলিশিং সভা অনুষ্ঠিত ।
গত ২৪ জানুয়ারী বিকাল ৩ টায় নায়েরগাঁও বাজারে কমিউনিটিং পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ।
নায়েরগাঁও বাজার কমিটির সভাপতি মাসুদ পাটোয়ারীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, বাজার কমিটির সহ সভাপতি নাছির উদ্দিন , সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, ইনসাফ ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক ড. ওমর ফারুক কুকিল তলুকদার, ব্যবসায়ী সেলিম দেওয়ান, কামাল হোসেন পাটোয়ারী, ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী মোঃ আলাউদ্দিন ও হুমায়ন কবির প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি সবুজ মিয়া, নাসির উদ্দীন , মাজাহারুল হক মিঠু, কিশোর কুমার পাল, জিসান মিয়া, কমল পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আলম মাসুদ, মামুন মিয়া, মনির হোসেন বয়াতী, কোষাধ্যক্ষ রিপন ঘোষ, সহ কোষাধ্যক্ষ শিপলু মল্লিক, সাংগঠনিক সম্পাদক রেহান বয়াতী, প্রচার সম্পাদক পিন্টু দে গোবিন্দ ঘোষ, ইউপি সদস্য উজ্জল তালুকদারসহ বাজারের সকল ব্যবসায়ী ও এলাকার গন্যমন্য ব্যাক্তি বর্গরা ।
এ সময় অফিসার ইনচার্জ সইদুল ইসলসম বলেন আপনাদের জান-মালের নিরাপত্তার জন্য নাইট গার্ডের পাশাপাশি আপনাদের ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে পালাক্রমে ব্যবসায়ীরা পাহারা দিতে হবে ।
এর পাশাপাশি যে কোন অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন । তাহলেই সমাজ থেকে অপরাধ নির্মুল করা যাবে । পুলিশ আপনাদের সাথে আছে । অনুষ্ঠানের শুরুতে কোরান তালাওয়াত করেন কারী ইব্রাহিম , গিতা পাঠ করেন ড. পরিমল চন্দ্র দাস ।
