শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা
  • মতলবে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ বিদ্যার দেবী সরস্বতী। শুভ্র তার গায়ের রঙ, সনাতন ধর্ম মতে বিদ্যা দেবীকে তুষ্ট করতে পারলে জ্ঞান অর্জন ও লেখাপড়ায় সফল হওয়া যায়। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সারা দেশের ন্যায় মতলব দক্ষিনে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা।

    তাইতো শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছে মতলবের প্রতিমা কারিগররা। ইতোমধ্যে কাঠামো ও দো-মাটির কাজ শেষে এখন শুরু হয়েছে রঙ তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ। সরজমিনে দেখা যায় মতলব দক্ষিনের ঐতিহ্যবাহী জগন্নাথ দেব মন্দিরে প্রতিমা তৈরী কাজে ব্যস্ত সময় পাড় করছে ফরিদপুরের কারিগর মনোরঞ্জন পাল।

    তিনি দির্ঘ ২০ বছর যাবত এ মন্দিরে প্রতিমা তৈরী করে আসছে । প্রতিমা তৈরীতে শিল্পীরা তাদের কল্পনায় সরস্বতী দেবীকে অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিন রাত পরিশ্রম করছে। এ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বারোয়ারী পুজা মন্ডপসহ প্রায় ৩ শতাধিক পুজা অনুষ্ঠিত হবে ।

    বিভিন্ন পূজা মন্ডপের পুজারীরা জানান বিগত বছরের চেয়ে এ বছর প্রতিমার দাম অনেক বেশী। এছারাও অন্যান্ন খরচও বেরে গেছে । আমাদের প্রস্তুুতি প্রায় শেষের দিকে । গত ২৩ জানুয়ারী জগন্নাথ দেব মন্দিরে কথা হয় মনোরঞ্জন পালের সাথে তিনি জানান, এ বছর তিনি শতাধিক প্রতিমা তৈরি করছেন।

    শেষ মুহূর্তের কাজ চলছে। আর আগামী বুধবারের মধ্যেই প্রতিমাগুলো দিতে হবে। প্রতিমার দামের বিষয়ে তিনি জানান সব কিছু জিনিষের দাম বেরে যাওয়ায় আগের তোলনায় একটু বেশী । মতলব দক্ষিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা জানান, আগামী ২৬ জানুয়ারী উপজেলার বিভিন্ন স্থানে ৩ শতাধিক সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। দর্শনার্থী ও পূজারিরা যেন নির্বিঘ্নে পূজা করতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করেন ।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, সরস্বতী পূজা সুষ্ঠুভাবে উদযাপন করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।