
মতলব প্রতিনিধি:
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী পক্ষ থেকে মতলব দক্ষিন উপজেলায় প্রশিক্ষন প্রাপ্ত অস্বচ্ছল ও অসহায় ২৭ জনের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয় । মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সাবেক মতলব পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম রাসেল।
২৭ মে শনিবার বেলা ১২ টায় মতলব এনএএম টাওয়ারের শশী কমিউনিটি সেন্টারে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক মাছুম আহম্মেদ , যুবলীগ নেতা মাহমুদুল হাসান রুবেল, সেলিম, সাকিব চৌধুরী, পারভেজ গাজী, রাতিন, টিপু মোল্লা প্রমুখ ।
