
মোঃনাজমুল প্রধান
চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাজীপুর ও কালীপুর পাম্প হাউজে বোরো মৌসুমে আবাদ করার জন্য সেচ কাজ উদ্বোধন করা হয়।
সেচ পাম্প দু’টি উদ্ধোধন করেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্তুপাল।
কালীপুর পাম্প হাউজে উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমদ চৌধুরী শাহিন, সাধারন সম্পাদক দেওয়ান মোঃ শফিকুল ইসলাম।
উদ্দমদী পাম্প হাউজে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন,মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ- বিভাগীয় প্রকৌশলী (গাজীপুর পাম্প হাউজ) ওয়াহেদুজ্জামান ভূইয়া, উপ- বিভাগীয় প্রকৌশলী(কালীপুর পাম্প হাউজ)শুভ, উপ-সহকারী প্রকৌশলী জামাল হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে এম গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম প্রমুখ।
পাউবো’ ও পানি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশন ২টি কমিটি আলাদা আলাদা পরিচয় দিচ্ছে। তবে রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহীন এবং দেওয়ান মোঃ সফিকুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়নি।
অপরদিকে উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস এবং সরকার আলা উদ্দিনের নেতৃত্বাধীন কমিটির কোনো অনুমোদন নেই।
