
সমির ভট্টাচার্য্য :
মতলব দক্ষিণে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি ও ভোকেশনাল পরিক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় বিদ্যালয়ের সভাপতি দেওয়ান শওকত আলী বাদলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেন ও সহকারী শিক্ষক মোজাহের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক কামাল দেওয়ান, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুসাইন মোহাম্মদ কচি, মতলব বাজার বনিক ও জনকল্যন সমিতির সহ সভাপতি আব্দুল হান্নান অপু, অভিবাবক সদস্য আল মহসীন প্রধান প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন প্রাপ্তি রায় চৌধুরী, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৭ম শ্রেনীর ছাত্রী মনিনি নাহার মাহি।
এ সময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য ইকবাল সরকার, অভিবাভক সদস্য নাজমুল হক সরকার, মাঈনউদ্দিন প্রধান, হারুনুর রশিদ, সহ শিক্ষক শিক্ষিকা, অভিবাভক ও ছাত্রীরা ।
অনুষ্ঠানে কোরআন তালাওয়াত ও মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক রিয়াজুল ইসলাম, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক কুশ চন্দ্র বর্মন ।
