
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জেষ্ঠ ছেলে প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু চৌধুরী স্বরনে দিপু চৌধুরী ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ফ্রেন্ডর্স ২০১০ দলকে পরাজিত করে জয় লাভ করেন সালেহ আহম্মেদ স্পোর্টিং ক্লাব ।
১৩ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় মতলব নিউ হোস্টেল মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফ্রেন্ডর্স ২০১০ দল নির্ধারিত ১৬ ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ৮৭ রান । জবাবে সালেহ আহম্মেদ স্পোর্টিং ক্লাব ৮ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ৯০ রানে জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে পৌছে যান।
এ সময় উপস্হিত ছিলেন মতলব দক্ষিণ থানা পুলিশ পরিদর্শন (ওসি তদন্ত) ও সালেহ আহম্মেদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সালেহ আহম্মেদ, মতলব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, সাবেক খেলোয়ার সাংবাদিক সমির ভট্টাচার্য্য, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য মাহবুব আলম রাসেল, তৌসিফ মোল্লা , সাকিব চৌধুরী, অনুক মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির ক্রীড়া সম্পাদক আলমাছ প্রধান প্রমুখ। খেলায় আম্পেয়ার দায়িত্ব পালন করেন মিঠুন ও মাহবুব । খেলায় ধারা বিবরণী দেন কবির হোসেন ও ফয়সাল আহম্মেদ ।
ক্যাপশনঃ মতলবে দিপু চৌধুরী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে জয়ী সালেহ আহম্মেদ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা ।
