
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডে পানির টাংকি এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের শুভ উদ্ভোধন করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টার সময় ৩নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি চাঁন মিয়া বেপারীর সভাপতিত্বে পানির টাংকি এলাকায় অস্থায়ী কার্যালয় উদ্ভোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার নুরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখিঁ, পৌর আওয়ামীলী যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম ইসলাম শিখা, সাধারণ সম্পাদক জোহরা বেগম, যুবলীগ নেতা হেলাল বকাউল, মৎসজীবি লীগের সভাপতি দেওয়ান আনিছুর রহমান, বনিক ও জনকল্যান সমিতির সহ সভাপতি আব্দুল হান্নান অপু, পৌর যুবলীগের সহ সভাপতি সেলিম মিয়াজী, সাবেক ছাত্রনেতা আবুল বাসারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বঙ্গকন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সুস্থতা ও দীর্ঘাও কামনায় দোয়া মোনাজাত করা হয় ।
