
মতলব দক্ষিণ উপজেলার আচলছিলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন উপাদী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ হাজরা ।
গত ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩ টায় বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যগোপাল সরকারের সঞ্চালনায় সকল সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিক্রমে ইউসুফ হাজরাকে সভাপতি নির্বাচিত করা হয় । অভিবাভক সদস্য ইউসুফ পাটোয়ারী প্রস্তাব করলে আরেক অভিবাভক সদস্য সাইফুল ইসলাম জলিল সমর্থন করেন ।
এ সময় উপস্হিত ছিলেন মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুসাইন মোহাম্মদ কচি, বহরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মামুন হোসেন আকাশ, মামুন, মাহী, সাকিবুল হাসান, ইয়াসিন হাজরা বিদ্যালয়ের দাতা সদস্য আবুল বাসার সরকার, অভিবাভক সদস্য নুরে আলম (কিরন) মোঃ বিল্লাল হোসেন ঢালী, সংরক্ষিত মহিলা সদস্য ছালমা আক্তার, শিক্ষক প্রতিনিধি মাসুদ মিয়া মজুমদার, মোহাম্মদ হানিফ ও ইয়াসমিন আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা ।
ক্যাপশন ঃ আচলছিলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউসুফ হাজরা ।
