
সমির ভট্টাচার্য্য ঃ
যথাযত মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । ২১ ফেব্রুয়ারী সকালে জাতীয় পতাকা উত্তলন, প্রভাতফেরী, ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মোমিনুল হক রতন পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিবাভক সদস্য ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আল মামুন তালুকদার, অভিবাবক সদস্য মোঃ মিজানুর রহমান,
সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক শাহআমল খানসহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
