শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে হাত-পা বাঁধা কৃষি ব্যাংকের নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার
  • মতলব উত্তরে হাত-পা বাঁধা কৃষি ব্যাংকের নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

    ধনাগোদা বার্তা.

    মোঃনাজমুল প্রধান
    মতলব (চাঁদপুর)
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা কৃষি ব্যাংকের নৈশ্য প্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) এর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
    রোববার সকালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সাথে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

    নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে।
    সাজ্জাদের ফুফু রহিমা বেগম ওই ব্যাংকে রান্না-বান্নার কাজ করতো। সে জানায়, রান্না বান্নার এক পর্যায়ে সাজ্জাদ রাতের ডিউটি শেষে বাড়ী না ফেরার খবর পেয়ে খুঁজতে থাকে। পরে ব্যাংকের ছাদে তাকে হাত-পা বাঁধা দেখতে পায়।

    মা শিরিন বেগম জানান, দুই মাস হলো ব্যাংকে চাকরী করছে। মাত্র এক মাসের বেতন পেলো। প্রতিদিন বিকালে আসে আর সকালে বাসায় ফিরে। তাদেও কোন শত্রুপক্ষ নেই। কে তার ছেলেকে মেরেছে, তাদের বিচার চান তিনি।

    কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল এই হত্যাকান্ডের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন কথা বলতে নারাজ।
    মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানান, তদন্ত কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল খায়রুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

    ছবি ক্যাপশন :
    চাঁদপুরের মতলব উত্তরে হাত-পা বাঁধা কৃষি ব্যাংকের নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    মোঃনাজমুল প্রধান
    চাঁদপুর মতলব প্রতিনিধি।
    01828390991

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)