
মোঃ নাজমুল হক প্রধান :
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা বিরুদ্ধে মতলব উত্তর ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী নেতৃত্বে।
১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে নাউরী বাজার, রাঢ়ী কান্দী,নবুর কান্দী বাজার, মান্দাতলী বাজার হইতে বিভিন্ন জায়গায় এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করেন। (২৩ জুন) সোমবার সকাল ১০ টায় ১১ নং পশ্চিম ফতেপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর থানা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ সোহেল , থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নুরুল হুদা ফয়েজী , সহ ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ,
এ সময় দলীয় নেতাকর্মীরা হুশিয়ারি দিয়ে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে| মতলবের রাজপথ আর তাদের দখলে থাকবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। এ সময় বিভিন্ন শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং যেকোনো মূল্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
