
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণ উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ উপজেলা পর্যায়ে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক (স্কুল) নির্বাচিত হলেন ঐতিহ্যবাহী নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শিব্বির আহম্মেদ ।
দ্বিতীয় বারের মতো নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ বলেন জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সকল সদস্য , বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ও সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী, অভিভাবক মন্ডলী এবং এলাকার সুধীজনসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।
এ বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নে আগামীতে যেনো আরো ভাল কিছু করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন ।
