
সমির ভট্টাচার্য্য:
মতলব দক্ষিন উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ কামাল গাজী। ২০ ফেব্রুয়ারী উপাদী উত্তর ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান ও সচিব আঃ ওয়াদুদ সর্রদারসহ সকল সদস্যের উপস্থিতে ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়।
প্যানেল চেয়ারম্যান পদে চারজন সদস্য প্রতিদন্ডিতা করেন। ১২ জন সদস্যে মধ্যে ১১ জন ভোট প্রধান করেন। ভোটে ৫ নং ওয়ার্ডের সদস্য কামাল গাজী ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। ৩ ভোট পেয়ে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ রফিকুল ইসলাম খোকন মাষ্টার, মহিল প্যানেল প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন রেহান আক্তার।
এ সময় দলীয় নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুব হাজরা উপস্থিত ছিলেন না, এমনকি তিনি শপথ গ্রহনও করেননি ।
