• প্রচ্ছদ
  • খেলাধুলা
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে নাহিদ নেই
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে নাহিদ নেই

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই সিরিজে দলের মূল পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন হাসান মাহমুদ। তার সঙ্গে পেস বিভাগে রয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। তবে চোটের কারণে পেসার নাহিদ রানাকে এই টেস্টেও পাচ্ছে না দল।

    নাহিদ রানা গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলার সময় সাইড স্ট্রেনের চোটে পড়েন। এরপর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় নতুন করে নিতম্বে ব্যথা অনুভব করায় তাকে দলের বাইরেই রাখা হয়েছে। এর আগে অজিদের বিপক্ষে সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও তিনি ছিলেন না। এদিকে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার এবং পেসার খালেদ আহমেদ। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই দল থেকে বাদ পড়েছেন সৌম্য। তবে দলে টিকে গেছেন তাওহিদ হৃদয়, যদিও তিনিও আগের টেস্টে একাদশে সুযোগ পাননি। সেই চোট তাঁকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে দেয়নি, পুনর্বাসনপ্রক্রিয়া শেষ না হওয়ায় ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও।

    স্পিন আক্রমণে বাংলাদেশ দলের ভরসা হয়ে থাকছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

    পাশাপাশি অফ স্পিনার নাঈম হাসানকেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য রাখা হয়েছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি এবং ৪২৯ রান তাড়া করার মতো রেকর্ডের স্মৃতি পেছনে ফেলে এখন সাদা পোশাকে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছে। মিরপুরে প্রথম টেস্টের পর আগামী ৫ নভেম্বর থেকে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে। ওয়ানডের ব্যর্থতা কাটিয়ে টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন টাইগারদের প্রধান লক্ষ্য। ওয়ানডের যন্ত্রণা ভুলে এখন টেস্টে চোখ বাংলাদেশের।

    আরও পড়ুন

    অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা
    নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের রোমাঞ্চকর জয়
    ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
    বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে কিমো পলের বদলি
    জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে হতাশাজনক শুরু বাংলাদেশের
    ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা
    অতীতের ব্যর্থতা ভুলে নতুন শুরুর অপেক্ষায় লিটন দাস
    দিনের বেলার টেস্টে গোলাপি বল: পক্ষে-বিপক্ষে কার কী যুক্তি