• প্রচ্ছদ
  • Uncategorized
  • কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধিঃ

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম সরদার তার ব্যক্তি মালিকানাধীন জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

    মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঘুরালী গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে সাইদুল ইসলাম সরদার।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি মানববন্ধনে তার বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।তিনি জানান, মাঘুরালী (চাঁদের পুকুর) এলাকায় তার পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত রেকর্ডভুক্ত জমি রয়েছে, যা তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

    সাইদুল ইসলাম আরও বলেন, ঘটনার পর তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আদালতে একটি মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তার দাবি, বিকল্প চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে তার মালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।এছাড়া তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং প্রশাসনের কাছে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, হামিদুল হক সরদার, অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান, অলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে সাইদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

    আরও পড়ুন

    ওসিকে রুমিন ফারহানা: আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলবের বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহসভাপতি জিয়াউর রহমান জিয়া
    এ্যানি ফেরদৌসের কন্যা তাসিন ফেরদৌসের অকালমৃত্যু: শোকস্তব্ধ কমিউনিটি
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪ নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
    কালিগঞ্জ কৃষ্ণনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন
    বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
    চান্দ্রায় দোয়া ও সমর্থন চেয়ে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর মতবিনিময় সভা