
শিমুল হোসেন: কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি পুটিমারা বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি করে দুস্কৃতিকারীরা,সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে।মৎস্য ঘেরের মালিক আব্দুস সাত্তার (৪৫) পিতা জেহের আলী মোড়ল, গ্রাম বন্ধকাটি, তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার মৎস্য ঘেরে রুই-কাতলা,গ্লাস কাপ, মৃগেল, ভেটকি_ভাঙ্গান ও বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ চাষ করে দীর্ঘদিন আসতেছি । বিগত এক বছর যাবত মূল জমির মালিকের কাছ থেকে হারি-লিশ নিয়ে ৩ বিঘা জমিতে, জমির মালিক আব্দুর রাজ্জাক সানা, পিং: মৃত মোহাম্মদ সানা, গ্রাম: মুকুন্দ-মধুসূদনপুর, কালিগঞ্জ সাতক্ষীরা, বর্তমান ঘেরের মালিক আব্দুর সাত্তার সাংবাদিক দেরকে জানান। এই জমিতে পূর্বে যাহারা লিস নিয়ে মাছের চাষ করতেন। জমির মালিক তাদেরকে না দিয়ে আমাকে দেয় ।এবং আমি আমার যথাসাধ্য অর্থ-সম্পদ দিয়ে পরিকল্পনা মাফিক মাছের চাষ করে আসছি,কিন্তু পূর্বে যাহারা লিস নিয়ে মৎস্য ঘেরে মাছের চাষ করতেন।তাহারা আমার সাথে একাধিকবার গোলযোগ করে। এবং আমাকে বলে তুই এখানে কিভাবে ঘের করিস সেটা দেখে নিবো ও বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়। আরো অকথ্য ভাষায় গালিগালাজ করে,এমনও কি মারতে উদ্যত হয়।আরও সূত্রে জানা যায় ভুক্তভোগী আব্দুস সাত্তার জানান, তিনি এই মর্মে কালীগঞ্জ থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছেন।গত (২৮শে সেপ্টেম্বর), অভিযোগকৃত আসামি গণ ১/ ফরিদ হোসেন (২৬), পিতা-মিজানুর মোড়ল, ২/ আল-আমিন হোসেন (৩৫), ৩/ মিজানুর মোড়ল, উভয় পিতা-গফুর মোড়ল, ৪/ সাইআলী গাজী (৫০), পিতা-মৃত মোহাম্মদ গাজী, সর্ব সাং বন্ধকাটি।উক্ত বিষয়টি কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মনির হোসেন জানান, ঘটনাটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।এমতাবস্তায় অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
