
সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুর জেলায় অনুষ্ঠিত ৫২ তম জাতীয় “শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ” প্রমীলা ক্রিকেট টুর্নামেন্টে মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রমিলা দল চাঁদপুর সদরের মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
গত ২৩ জানুয়ারী দুপুর ১টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রমিলা ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয় ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৬ রান সংগ্রহ করেন। জবাবে মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রমিলা দল ৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।
মতলব গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন বলেন আমাদের মেয়েরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। আমি চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়ারদের অভিনন্দন জনাই এবং পরবর্তী খেলায় কুমিল্লায় যেন আরো ভাল করেতে পারে সকলে দোয়া কামনা করেন ।
ক্যাপশনঃ চাঁদপুর জেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রমিলা ক্রীকেট দল ।
